নতুন আইনস্টাইন “সাব্রিনা”, আবিষ্কার দেখে চমকে যান স্টিফেন হকিংও!
বিজ্ঞানের দুনিয়ায় যেন বিস্ময় বালিকা হয়ে আবির্ভূত হয়েছেন সাব্রিনা গঞ্জালেজ পেসতারস্কি। শিকাগোর এই তরুণী পদার্থবিজ্ঞানে নতুন দুয়ার উন্মোচন করে ফেলেছেন। মাত্র ২৯ বছর বয়সে পৃথিবীর তাবড় বিজ্ঞানীদের সঙ্গে তাঁর ওঠাবসা। কিউবান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সাব্রিনা, তাঁর বাবা পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবার উৎসাহেই ছোটবেলায় পদার্থবিদ্যা নিয়ে চর্চা শুরু করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চার জগৎ আরও প্রশস্ত হয়েছে।
০৪:০১ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার